দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে ইউনিট পাঠানো হচ্ছে।সংবাদ সাবস্ক্রিপশন

তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনও হতহত বা আটকের তথ্য জানা যায়নি।

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/capital/146124-rajdhaneer-mirpur-1-nmbre