দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

চিলাহাটিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

চিলাহাটিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুরোনো লাঠিখেলা। হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতির এই আয়োজন দেখতে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় চিলাহাটির একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। কাওলা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে দুটি লাঠিয়াল বাহিনী। এর মধ্যে একটি পঞ্চগড় জেলার ভাউলাগঞ্জ বাজার থেকে আসা লাঠিয়াল বাহিনী এবং অপরটি চিলাহাটির বউবাজার লাঠিয়াল বাহিনী।

খেলায় দুই দলের লাঠিয়ালরা লাঠির বিভিন্ন কৌশল ও শারীরিক নৈপুণ্য প্রদর্শন করেন। তাদের চমৎকার পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রেয়াজুল ইসলাম (কালু) সাবেক সভাপতি বিএনপি ডোমার উপজেলা শাখা ও চেয়ারম্যানের ১ নং ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাঈদ ইবনে সিদ্দিকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মোস্তাহেদ হোসেন ফায়ার,

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ বেলাল হোসেন।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা একসময় গ্রামীণ জনপদের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম ছিল। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা এই খেলাকে টিকিয়ে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/country-news/146227-cilahatite-grambanglar-oi