দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপি নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে এনসিপি নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম দল হিসেবে আজ তারা সরকারপ্রধানের সঙ্গে আলোচনায় বসেছেন। তাদের পর পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর সংলাপে বসার কথা রয়েছে।

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/politics/145985-prdhanmntree-tarek-rhm-38