দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি,আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন,তাতেই সন্তুষ্ট : রুমিন ফারহানা

আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি,আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন,তাতেই সন্তুষ্ট : রুমিন ফারহানা

বিএনপিতে ফিরে যাওয়ার জন্য কখনো কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বহিষ্কৃত ও বিদ্রোহী নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমিন ফারহানা। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়।

এদিকে নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির অন্তত ৭০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছিল। তাদের সমর্থন করায় তৃণমূল পর্যায়ের আরও পাঁচ শতাধিক নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। পরে বহিষ্কৃতদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বহিষ্কৃত নেতাদের আবেদনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/politics/146002-ami-bienpite-ferar-jnz-k