দৈনিক সকাল

সত্য - সাহস - সংবাদ

test.dainiksokal.com


মূল নিবন্ধে ফিরে যান পেজ লোড হলে প্রিন্ট ডায়ালগ খুলবে

‘আওয়ামী লীগের সঙ্গে নয়,আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

‘আওয়ামী লীগের সঙ্গে নয়,আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: হাসনাত আবদুল্লাহ

এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে না বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠকের পর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে একথা বলেন হাসনাত।

তিনি বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত। এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা তো তাদের (আওয়ামী লীগ) ৫ ই আগস্ট পরাজিত করেছি। আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বরাতে এসব কথা বলেন তিনি।

মূল নিবন্ধ: https://test.dainiksokal.com/politics/146034-aoozamee-leeger-snge-nz